সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন (৩০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
রবিবার (২৪ মে) উপজেলার সগুনা ইউনিয়নের কামারশোন গ্রামে মোঃ মহরোম মন্ডলের স্ত্রীকে ধর্ষণ করেছে একই ইউনিয়নের দিঘী সগুনা গ্রামের ইনসাফ আলীর ছেলে মামুন হোসেন।
জানা যায়, মহরোম মন্ডলের সাথে মামুন দীর্ঘ দিন যাবৎ নসিমন গাড়ী চালিয়ে আসছিল। মামুন হোসেন প্রায়ই ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার খোঁজ পেয়ে সে তার ঘরে ঢুকে জোরপুর্বক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। সে সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ বিষয় নিয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামুন হোসেনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ ধর্ষক মামুন হোসেনকে গ্রেফতার করেছেন।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ওই গৃহবধূকে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে।