Friday, May 29, 2020

এমন কাউকে খুজে পাওয়া শুধু ভাগ্যের ব্যাপার....

এমন কাউকে খুজে পাওয়া শুধু ভাগ্যের ব্যাপার....

মেয়ে : সিগারেট খান ?
ছেলে : হুম । প্রতিদিন প্রায় ২৫-৩০ টা !
মেয়ে : অন্যকোন নেশা আছে ?
ছেলে : হুম.....সপ্তাহে ৩দিন হিরোইন,বিয়ার ও ইয়াবা খাই
মেয়ে : প্রেম করেন ?
ছেলে : করতাম.....কালকে ছেড়ে চলে গেছে !
মেয়ে : রাজনীতি করেন ?
ছেলে : আগে করতাম । মারামারি করে ২ মাস জেল খেটেছি ।
এখন আর করি না !
মেয়ে : চুলের অবস্থা এমন কেনো ?
ছেলে : কাটিনা অনেক দিন ধরে ।
মেয়ে : এত কালো হলেন কিভাবে ?
ছেলে : রোদে সারাদিন ঘুরে বেড়াইতো তাই ?
মেয়ে : শরীরের অবস্থা এমন কেনো ?
ছেলে : গোসল করি না অনেক দিন ধরে !
মেয়ে : I LOVE YOU . DO YOU LOVE ME .
ছেলে : মানে কি বলছেন ? আমার মত একটা খারাপ ছেলের
সাথে প্রেম করবেন ?
মেয়ে : কে বলছে প্রেম করবো ?
ছেলে : এইমাএ তো বললেন I LOVE YOU
মেয়ে : I LOVE YOU বলছি,প্রেম করবো বলছি ? আগে এই
খারাপটাকে ভালো করবো.....তারপর পাগলটাকে মানুষ
করবো.....তারপর প্রেম করবো । এর আগে প্রেমের কথা
বললে মেরে ফেলবো বললাম
সত্যিকারের ভালবাসা এটাই ।
যা কোনো স্বার্থ,চেহারা বা গুণের পড়ুয়া করে না ।
যে ভালবাসা মনের একটি অদ্ভূত অনুভুতি সৃষ্টি করে প্রেমে
পড়ে যায় ।
এটাই প্রকৃত ভালবাসার বন্ধন
এমন কাউকে খুজে পাওয়া শুধু ভাগ্যের ব্যাপার...
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল - প্রিয় টিভি বিডি

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল - প্রিয় টিভি বিডি

সিরাজগঞ্জ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণের ফলে দ্রুতগতিতে বেড়ে চলেছে যমুনা নদীর পানি। এতে সিরাজগঞ্জের যমুনা অধ্যুষিত চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি।
শুক্রবার (২৯ মে) বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েক বছরে যমুনায় এত দ্রুতগতিতে পানি বাড়তে দেখা যায়নি। এক সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৭ মিটার পানি বেড়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৯ মিটার। এক সপ্তাহ আগে শুক্রবার (২২ মে) যেখানে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ০২ মিটার।
তিনি আরও বলেন, এখনো বিপদসীমার এক দশমিক ৫৬ মিটার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। তবে আরও দু-তিন দিন পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এরপর থেকে আবার কমতে পারে।
এদিকে দ্রুতগতিতে যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। যমুনা অধ্যুষিত জেলার ৫টি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজিপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ারপাড়া, চর গিরিশ ও নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নভুমি প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুল হক জানান, চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টির ফলে ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক জমির পাকা ধান তলিয়ে গেছে। পানির মধ্যে থেকেই কৃষকেরা ধান কেটে ঘরে তুলছেন।
কুষ্টিয়ায় শরীরে করোনা নিয়ে বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

কুষ্টিয়ায় শরীরে করোনা নিয়ে বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ এলাকার রাসেল নামে এক করোনা আক্রান্ত যুবক গোপনে বিয়ে করেছেন। গত ২৪ মে পাবনার ঈশ্বরদীর এক মেয়েকে বিয়ে করেন তিনি। বিয়ের রীতিনীতি মেনে বৃহস্পতিবার বউ নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি। এদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি জানতে পেরে তার শ্বশুরবাড়িটি লকডাউন করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
জানা গেছে, চাকরি সুবাদে ঢাকায় থাকতেন রাসেল নামে ওই যুবক। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২৩ মে ঢাকাতে নমুনা দিয়েই বাড়ি চলে আসেন তিনি। তার পরদিন বিয়েও করেন তিনি। এদিকে শুক্রবার সকালে তার দেওয়া নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এ খবর জানার পরই ঈশ্বরদী থেকে নতুন বউকে নিয়ে ভেড়ামারায় চলে এসেছেন রাসেল। এদিকে বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ তার শ্বশুরবাড়িটি লকডাউন করেছেন।
প্রতিবেশী ইমরান হোসেন জানান, ওই যুবক বিয়ের পর নতুন বউকে তার ভেড়ামারার বাড়িতে নিয়ে চারদিন অবস্থান করেন। ঈশ্বরদী থেকে ভেড়ামারায় জামাই বাড়িতে বেড়াতেও যান মেয়ের পরিবারের লোকজন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, বর্তমানে নব-দম্পতিরা ভেড়ামারায় অবস্থান করছেন। সংক্রমণ রোধে করোনায় আক্রান্ত ওই বরের শশুরবাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
এদিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, করোনা পজেটিভ রাসেলের কোন তথ্য অফিসিয়ালি উপজেলা প্রশাসনে আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় বাংলাদেশের নতুন মৃতের সংখ্যা ২৩

গত ২৪ ঘন্টায় বাংলাদেশের নতুন মৃতের সংখ্যা ২৩

আবারও রেকর্ড সংখ্যক মৃত্যু এবং সনাক্ত শনাক্ত হল
নতুন শনাক্ত: ২৫২৩
মোট শনাক্ত:৪২৮৪৪
নতুন মৃত্যু:২৩
মোট মৃত্যু:৫৮২
নতুন সুস্থ্য: ৫৯০
মোট সুস্থ্য: ৯০১৫